প্রকাশ্য দিবালোকে বেলপাহাড়ীতে সোনার দোকানে চুরি
দি নিউজ লায়ন; শুক্রবার সকাল আটটা দশ মিনিট নাগাদ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ী থানার বেলপাহাড়ী বাজারে একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটে। যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শ্রীমতি জুয়েলার্স নামে একটি দোকানের মালিক শুক্রবার সকালে দোকান খুলে দোকানে ধুপ দেওয়ার জন্য জল আনতে গিয়েছিল ।সেই সময় এক দুষ্কৃতী এসে দোকান থেকে একটি ব্যাগ নিয়ে চলে যায়।
সেই ব্যাগে সোনার গহনা না থাকলেও কিছু রুপার গহনার ছিল। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা ধাওয়া করে ওই দুষ্কৃতী কে ধরতে পারেনি। বৃহস্পতিবার দোকানটি চালু করেছিল ওই দোকানের মালিক। দোকান টি উদ্বোধনের পরের দিনই দোকানে চুরির ঘটনা ঘটায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মাত্র সাত দিনের মাথায় বেলপাহাড়ী বাজারে পরপর তিনটি দোকানে চুরির ঘটনা ঘটায় ওই বাজারের ব্যবসায়ীরা আতংকের মধ্যে রয়েছেন।বেলপাহাড়ী থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে।
Post a Comment